শিরোপা নিয়ে যেন দেশে ফিরতে পারি: মাকে ফোনে সাবিনা
মেয়েদের
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের
খেলোয়াড়েরা
মেয়েদের
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের
খেলোয়াড়েরাছবি: বাফুফে
পুরো
দেশ আজ ঘুম থেকে
উঠেছে বিরাট এক স্বপ্ন নিয়ে।
স্বপ্নের শেষটা লেখা হবে কাঠমান্ডুর
দশরথ স্টেডিয়ামে। শেষ হাসি কে
হাসবে, তা জানতে অপেক্ষা
করতে হবে আরও কয়েক
ঘণ্টা। দিন শেষে আজ
ফুটবল মাঠে লেখা হবে
নতুন এক ইতিহাস। এই
প্রথম নতুন চ্যাম্পিয়ন পাবে
দক্ষিণ এশিয়ার এ টুর্নামেন্ট।
যাঁর
কাঁধে সওয়ার হয়ে বাংলাদেশের মানুষের
আজকের স্বপ্নটা বড় হয়েছে, তিনি
সাবিনা খাতুন। সাবিনা খাতুনের নিজের শহর সাতক্ষীরার মানুষও
অধীর অপেক্ষায় ক্ষণ গুনছেন তাঁদের
মেয়ের হাতে শিরোপা দেখার।
সাবিনার পরিবারও ‘মেয়েদের জন্য’ দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
আরও
পড়ুন
ফাইনালের
আগে দেশের মানুষের কাছে দোয়া চাইলেন
সানজিদা
বাংলাদেশ
নারী ফুটবল দলের খেলোয়াড় সানজিদা
আক্তার
গতকাল
রাতে শেষবার পরিবারের সঙ্গে কথা বলেছেন সাবিনা।
টিম মিটিংয়ে ব্যস্ত সময় পার করায়
আজ আর কথা হয়নি।
গত রাতে মা আর
বোনের কাছে দোয়া চেয়েছেন,
শিরোপাটা যেন এবার দেশে
আনতে পারেন। সাবিনার মা মমতাজ বেগম
মেয়ের জন্য আর গোটা
দলের জন্য দোয়া চেয়েছেন।
খেলা শুরুর আগে আবার মায়ের
সঙ্গে কথা বলার কথা
আছে সাবিনার।
বাংলাদেশ নারী ফুটবল দল
বাংলাদেশ
নারী ফুটবল দলছবি: বাফুফে
সাবিনার
বাবা মো. সৈয়দ আলী
গাজী ২০২০ সালে মারা
গেছেন। পাঁচ বোনের বড়
দুই বোন লেবাননে থাকতেন।
বাবা গত হওয়ার পর
বড় বোন সালমা খাতুন
দেশে থেকে গেছেন। তিনিই
এখন পরিবারের কর্ত্রী।
সালমা
খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমাদের ছোটবেলাটা সংগ্রামের। বোন এখন দেশ-বিদেশে খেলে। সব সময় গোল
করে যাচ্ছে। এবারের টুর্নামেন্টে অনেক ভালো করছে।
দুটো হ্যাটট্রিক করেছে। অবশ্য পুরো দলই ভালো
খেলছে। সবকিছু মিলে খুবই গর্ব
হয় ওর জন্য; ওদের
জন্য।’
আলাপে
আলাপে জানান, তাঁদের পাঁচ বোনের মধ্যে
শুধু সেজো বোন শিরিনার
বিয়ে হয়েছে। তারপরও তাঁরা সবাই মিলে একসঙ্গে
থাকেন। মা সবার আগেই
টিভি রুমে এসে বসেন।
শিরিনার ছেলে তাঁদের ছোট্ট
ভাগনে আদনান তার খালামণির গোলে
ভীষণ খুশি হয়। আশপাশের
অনেকে খেলা দেখতে আসেন।
কথা বলার সময় পাশ
থেকে আদনান বলে ওঠে, ‘খালামণি
আজ ৭ গোল দেবে।’
আরও
পড়ুন
স্বপ্ন
দেখানো ওরা ১১ জন
বাংলাদেশ
নারী ফুটবল দল।
ফাইনালের
দিন বাবাকে খুব মিস করছেন
সাবিনার বোনেরা। পাশাপাশি সাবিনার কোচ ‘আকবর স্যারকে’
মনে পড়ছে তাঁদের। সালমা
খাতুন বলেন, ‘সাবিনার যেখানেই খেলা থাকত, বাবা
চলে যেতেন। আজ বাবা থাকলে
খুব খুশি হতেন। আর
আকবর স্যার তো বাবার স্নেহে
সাবিনাকে গড়ে তুলেছেন। আমাদের
পক্ষ থেকে সব সময়
সাবিনার সব চাহিদা পূরণ
করা সম্ভব হতো না। স্যারই
এগুলো দেখতেন। স্যারও কয়েক দিন আগে
না–ফেরার দেশে চলে গেছেন।
আজকের দিনে স্যারের কথাও
খুব মনে পড়ছে আমাদের।’
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে আছেন সাবিনা খাতুন (মাঝে)
এবারের
সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে আছেন সাবিনা খাতুন
(মাঝে)ছবি: বাফুফে
মেয়েদের
সাফ চ্যাম্পিয়নশিপে এবার একের পর
এক গোল উৎসবে টানা
চার ম্যাচ অপরাজিত টিম বাংলাদেশ। এখন
পর্যন্ত বাংলাদেশের জালে বল জড়াতে
পারেনি কোনো দল। বাকি
শুধু দেশের মানুষকে শিরোপার আনন্দে ভাসানো।
জেলা
থেকে আরও পড়ুন
সাতক্ষীরাসাতক্ষীরা
সদরসাফ ফুটবল চ্যাম্পিয়নশিপমেয়েদের খেলামেয়েদের ফুটবলখুলনা বিভাগ
সাতক্ষীরা
নিয়ে আরও পড়ুন
সাতক্ষীরায়
গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
নিহত
গৃহবধূর নাম মোছা. নুরুন্নাহার
(৫০)। তিনি প্রতাপনগর
গ্রামের গোলাম মোস্তফা সরদারের স্ত্রী। আজ দুপুর ১২টার
দিকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর দ্বীপ এলাকা থেকে মোস্তফা সরদারকে
গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে
হত্যা
সাতক্ষীরায়
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
১৯৯৪
সালে সাতক্ষীরা শহরের সুলতানপুরের এন্তাজ সরদারের ছেলে আজগার আলীর
সঙ্গে সদর উপজেলার গোবরদাড়ি
গ্রামের আবদুল মান্নানের মেয়ে রেহেনা পারভীনের
বিয়ে হয়।
১৮ সেপ্টেম্বর ২০২২
আদালত
সাতক্ষীরায়
বাস উল্টে প্রাণ গেল ১ যাত্রীর,
আহত ৭
প্রত্যক্ষদর্শীদের
সঙ্গে কথা বলে জানা
গেছে, খুলনা থেকে ছেড়ে আসা
যাত্রীবাহী বাসটি পাইকগাছায় যাচ্ছিল। পথে তালা উপজেলার
সাহাপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।
এ সময় বাসটি সড়কের
পাশে উল্টে যায়।
১৭ সেপ্টেম্বর ২০২২
সড়ক
দুর্ঘটনা
১৮ দিন বয়সে অ্যাসিডদগ্ধ
সেই সোনালী এবার এসএসসি পরীক্ষা
দিচ্ছেন
সোনালীর
শরীরের ক্ষত না থাকলেও
চিহ্নগুলো এখনো উজ্জ্বল। মাথা,
মুখ চুলকায় ও চোখ দিয়ে
পানি ঝরে।
১৬ সেপ্টেম্বর ২০২২
অ্যাসিডদগ্ধ
শিক্ষার্থী সোনালী এবার এসএসসি পরীক্ষা
দিচ্ছেন। সাতক্ষীরার তালা উপজেলার নোয়াকাটি
গ্রামে


No comments